২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়েতে অ্যাপলের ক্রিয়েটিভ ডিজাইনার

অ্যাপলের সাবেক ক্রিয়েটিভ ডিরেক্টরকে ডিজাইন প্রধান হিসেবে নিয়োগ দিল চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। আবিগ্যালি ব্রডি হুয়াওয়ের প্রধান ডিজাইনার হিসেবে যোগ দেওয়ার আগে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরামর্শক হিসেবে কাজ করতেন। এর আগে তিনি মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান ইবে-তেও কাজ করেছেন।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

ব্রডি হুয়াওয়ের স্মার্টফোনের ইন্টারফেইস উন্নয়নে কাজ করবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ ডব্লিউএসজে ডটডি। এ নিয়ে তিনি প্রতিষ্ঠানটির কনজিউমার ব্যবসার প্রধান রিচার্ড ইউয়ের সঙ্গে যোগ দেবেন।

সিলিকন ভ্যালি বা স্যান ফ্র্যানসিসকোতে একটি নতুন ইন্টারফেইস ডিজাইন স্টুডিও বানানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টেলিযোগাযোগ খাতে বড়সড় আন্তর্জাতিক সরবরাহকারী হওয়ার লক্ষ্যে ব্রডিকে নিয়োগ আর ডিজাইন স্টুডিও বানানোর পরিকল্পনা করেছে তারা।

চলতি বছর তৃতীয় প্রান্তিকে, স্মার্টফোন বাজারে সাড়ে ৭ শতাংশ শেয়ার নিয়ে হুয়াওয়ে বিশ্বের তৃতীয় -বৃহত্তর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ছিল।

ক্রমশ দামী স্মার্টফোনের বাজারে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ের স্মার্টফোনের গড় দাম ১৯৬ ডলারে উন্নীত করা হয়, আগের বছর যার দাম ১৬৮ ডলার ছিল।

হুয়াওয়েতে ব্রডির অন্যান্য সহকর্মীরাও আগে অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। প্রতিষ্ঠানটির প্রধান স্মার্টফোন ডিজাইনার হিসেবে ২০১২ সালে যোগ দেওয়া জুনসাহ কিম আগে স্যামসাংয়ে কাজ করতেন।