২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ‘প্রয়োগে’ হ্যাকিং টুল

আইন প্রয়োগকারী সংস্থাকে এনক্রিপশান ভাঙতে পারবে এমন ডিজিটাল টুল দিয়েছে স্পাইওয়্যার বিক্রেতা প্রতিষ্ঠান হ্যাকিং টিম। নিজেদের সার্ভার থেকে চারশ’ গিগাবাইটেরও বেশি ডেটা চুরি যাওয়ার কয়েক মাস পর প্রতিষ্ঠানটি এ পদক্ষেপ নিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 12:51 AM

Updated : 22 Aug 2022, 01:44 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, হ্যাকিং টিমের দেয়া এনক্রিপশন টুলের সাহায্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘পেস্কি’ ডিভাইসের এনক্রিপশন প্রযুক্তি ভাঙতে সক্ষম হবে।

অন্যদিকে এক ইমেইল বার্তায় হ্যাকিং টিমের প্রধান নির্বাহী ডেভিড ভিনসেনজেটি জানিয়েছেন, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অভিনব এবং একদম নতুন ধরনের একটি সাইবার তদন্ত সমাধানবিষয়ক সেবা আনতে যাচ্ছে।

এ ছাড়াও এনগ্যাজেট জানিয়েছে, প্রতিষ্ঠানটি নিজেদের রিমোট কন্ট্রোল সিস্টেম (আরসিএস) দশম সংস্করণ তৈরির জন্যও কাজ করছে। তবে ঠিক কবে নাগাদ আরসিএস ১০ বাজারে আসতে পারে, সে বিষয়টি এখনও জানা যায়নি।