পেছাল নিনটেনডোর স্মার্টফোন গেইম
স্মার্টফোনের জন্য তৈরি প্রথম গেইমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাপানের ভিডিও গেইম নির্মাতা নিনটেনডো। নিনটেনডোর ঘোষণাও প্রতিষ্ঠানটির ভক্তদের আশাভঙ্গ হয়েছে দুদিক থেকে। প্রথমত, চলতি বছরেই আসছে না নতুন গেইম, অপেক্ষা করতে হবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত। দ্বিতীয়ত ‘সুপারমারিও’ সিরিজের গেইম নয় এটি।
বিবিসি জানিয়েছে, ভক্তদের অনেকেই আশা করেছিলেন, নিনটেনডোর প্রথম স্মার্টফোন গেইমটি হবে সুপারমারিও সিরিজের। সেই আশায় এখন রীতিমতো ‘গুড়ে-বালি’।
সুপামারিওর বদলে নিনটেনডো আনছে ‘মিমিটো’। এতে আদৌ ভিডিও গেইম বলা যাবে কী না সে ব্যাপারে আছে প্রশ্ন তোলার অবকাশ। ‘মিমিটো’-তে গেইমারের কাজই হবে নিজেদের আবতার বানিয়ে একে অন্যের সঙ্গে কথা বলা।
আর গেইমটির ঘোষণার পরপরই শেয়ার বাজারে নিনটেনডোর শেয়ার দাম কমেছে ১০ শতাংশ।
বিশ্লষকরাদের কেউ কেউ অবশ্য ভিন্ন মত দিচ্ছেন। “এটা আসলে অনেক হিসেব কষে মোবাইল গেইমিংয়ের জগতে সাবধানী পদক্ষেপ ছিল নিনটেনডোর।”—মন্তব্য করেছেন এক বাজার বিশ্লেষক।
মিমিটো ‘ফ্রি-টু-স্টার্ট কমিউনিকেশন অ্যাপ’ হবে বলে জানিয়েছে নিনটেনডো। টোকিওতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্য গেইমারদের সঙ্গে দিব্যি চ্যাট করা যাবে মিমিটোর মাধ্যমে।
নিনটেনডোর ‘প্রথাগত’ গেইমগুলোর থেকে সোশাল মিডিয়ার সঙ্গে মিমিটোর মিল বেশি বলে জানিয়েছে বিবিসি।
