২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের সেরা ক্রেতা ‘বুড়ো পুরুষ’

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্য ও সেবার বিভিন্ন বয়েসের ক্রেতাদের মধ্যে সেরা নাকি বুড়ো ‘দাদু’রাই। মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক এক জরিপের ফলাফল বলছে, অ্যাপলের পেছনে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ৬৫ বছরের বেশি বয়সের পুরুষরাই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 05:40 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতি চারজনে একজন অ্যাপল ক্রেতার বয়স ৬৫ বছরের বেশি। আর মার্কিন প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য আর সেবার পেছনে সবচেয় বেশি খরচ করেন তারাই। গড়ে ৯৭৬ ডলার অ্যাপল পণ্যের পেছনে খরচ করেন তারা।

লক্ষ্যণীয় বিষয় হল, একই বয়সের পুরুষদের তুলনায় নারী ক্রেতারা গড়ে ২শ’ থেকে ৩শ’ ডলার কম খরচ করেন অ্যাপল পণ্যের পেছনে।

“এটা সত্যিই ভাল যে অ্যাপল সব বয়সের ক্রেতাদের কাছ থেকে সমান সাড়া পাচ্ছে” —মন্তব্য করেছেন কানাডিয় প্রতিষ্ঠান স্লাইসের বিপণণ প্রধান জেইমি মিনি।

মিনির মতে, তরুণ আর প্রযুক্তি ভক্তদের পাশাপাশি নতুন পণ্য গ্রহন করতে সময় নেন এমন বয়োজ্যেষ্ঠ ক্রেতাদের কাছেও পৌঁছাতে পারছে অ্যাপল পণ্য।”

আর অ্যাপলের পেছনে বাগতি খরচের সম্ভাব্য কারণ ব্যাখা করে মিনি বলেন, “হতে পারে অ্যাপল পণ্যের সঙ্গে ওই বয়োজ্যেষ্ঠ্য ক্রেতাদের পরিচয় নতুন। তারা হয়তো আগে খুব বেশি অ্যাপল পণ্য কেনেননি।”

অন্যদের জন্য উপহার হিসেবেও বয়োজ্যেষ্ঠ ক্রেতারা অ্যাপল পণ্য হিসেবে বেছে নিচ্ছেন—এটাও একটি কারণ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

স্লাইসের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৫ থেকে ৪৪ বছর এবং ৬৫ বছরের বেশি বয়সের ক্রেতারাই সবচেয়ে বেশি আইপ্যাড কিনছেন।