ইনটেল সিকিউরিটিতে নতুন পণ্য
ইনটেল সিকিউরিটি বাংলাদেশের বাজারে কনজিউমার প্রোডাক্ট মিক্সে যোগ করেছে নতুন পণ্য, ‘থ্রি ইউজার ওয়ান ইয়ার সাবস্ক্রিপশন’। একই বক্সে থাকা তিনটি আলাদা আলাদা শিটে রক্ষিত ‘প্রোডাক্ট কি’গুলো গ্রাহকদের জন্য অধিকতর মূল্য সাশ্রয়ী হবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইনটেল বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে কি-গুলো অ্যাক্টিভেট করা যাবে যার প্রতিটি থেকেই ১ বছরের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
পরিবারের একাধিক সদস্য, বন্ধু অথবা একাধিক ডিভাইসধারী গ্রাহকদের জন্য বিশেষভাবে বাজারজাত করা হয়েছে সফটওয়্যারটি। এর খুচরা মূল্য হবে ২২০০ টাকা।
ইনটেল সিকিউরিটি বাংলাদেশের পরিবেশক কম্পিউটার ভিলেজের শোরুমগুলো ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এটি কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
