২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার ডলার দামের হোভারবোর্ড

প্রথম সংস্করণ উন্মোচনের ঠিক এক বছরের মাথায় হেন্ডো হোভারবোর্ডের দ্বিতীয় সংস্করণ ‘হেন্ডো ২.০’ এর অভিষেক হল।এই হোভারবোর্ডটির মাধ্যমে ‘ব্যাক টু দ্য ফিউচার’ এর মার্টি ম্যাকফ্লাইয়ের হোভারবোর্ডের দিকে আরেক ধাপ এগিয়ে গেলেন হলিউডি ক্লাসিক সিনেমাটির ভক্তরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:05 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বাজারে হেন্ডো ২.০ বিক্রি হবে ১০ হাজার ডলার দামে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ম্যাগনেটিক ফিল্ড আর্কিটেকচার হোভার ইঞ্জিন টেকনোলজি’ ব্যবহার করা হয়েছে হেন্ডো ২.০ নির্মাণে। হোভারবোর্ডটি নির্মাণে সহযোগিতা করেছেন পেশাদার স্কেটবোর্ডার টনি হক।

“প্রথম হোভার ইঞ্জিনটি একটি প্রাথমিক চৌম্বকক্ষেত্র তৈরি করে। এরপর হোভারবোর্ডটি অ্যালুমিনিয়াম বা কপারের পৃষ্ঠের উপর রাখা হয়। এরপর হোভার ইঞ্জিনটি দ্বিতীয় একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা প্রথম চৌম্বকক্ষেত্রটিকে সামনের দিকে ঠেলে দেয়। আর এভাবেই সচল হয়ে উঠে হেন্ডো ২.০।” — এভাবেই এর কার্যক্ষমতা ব্যাখ্যা করেন নির্মাতা প্রতিষ্ঠান আর্কস প্যাক্সের সিইও গ্রেগ হেন্ডারসন। 

“আমরা শুধু সায়েন্স ফিকশনকে বাস্তবে রূপ দিচ্ছি না। আমরা একটি কার্যক্যর যন্ত্র সরবরাহ করছি।”, যোগ করেন হেন্ডারসন।

আপাতত ১১ টি হেন্ডো ২.০ হোভারবোর্ড বানাবে আর্ক্স প্যাক্স। এর সবগুলোই সরবরাহ করা হবে কিকস্টার্টার ক্যাম্পেইনের মাধ্যমে প্রাথমিক বিনিয়োগকারীদের কাছে।