২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেক্ষাগৃহে ব্যর্থ ‘স্টিভ জবস’

সাধারণ দর্শকদের মন জয় করতে ব্যর্থ টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবসকে নিয়ে নির্মিত বায়োপিক ‘স্টিভ জবস’। বর্তমানে উত্তর আমেরিকার বক্স অফিস র‌্যাংকিংয়ের ৭ নম্বরে রয়েছে চলচ্চিত্রটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ‘সোশাল নেটওয়ার্ক’ খ্যাত চিত্রনাট্যকার অ্যারন সরকিন রচিত ও ড্যানি বয়েল পরিচালিত চলচ্চিত্রটি দুই হাজার চারশ’র বেশি প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স।

নির্মাণে তিন কোটি ডলার খরচ হলেও চলচিত্রটি এখন পর্যন্ত মোটে ৭৩ লাখ ডলার আয় করতে পেরেছে বলে জানিয়েছে সিএনএন। হলিউডি বিশ্লেষকদের অনেকেই অবাক হয়েছেন এই ঘটনায়। মুক্তির পরপরই চলচ্চিত্রটি দেড় থেকে দুই কোটি ডলার পর্যন্ত আয় করবে বলে আশা করেছিলেন বিশ্লেষকরা।

তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও সমালোচকদের প্রশংসা অর্জন করতে পেরেছে ‘স্টিভ জবস’। রটেন টমেটো জানিয়েছে, সমালোচকরা চলচ্চিত্রটি ৮৫ শতাংশকে ‘ফ্রেশ’ বলে ব্যাখ্যা দিয়েছেন। অন্যদিকে সিনেমাস্কোরে দর্শকদের কাছ থেকে ‘এ মাইনাস’ পেয়েছে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি প্রসঙ্গে রেনট্র্যাক এর জ্যেষ্ঠ মিডিয়া বিশ্লেষক পল ডেরগারাবিডিয়ান বলেন, “প্রায়ই স্টিভ জবসের মতো পরিশীলিত এবং বুদ্ধিবৃত্তিক চলচিত্র সাধারণ দর্শকরা ঠিক গ্রহণ করতে পারেন না।”