২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯৭ বছরে ইচ্ছাপূরণ

জীবদ্দশায় ‘ভবিষ্যৎ’ দেখতে চেয়েছিলেন ৯৭ বছর বয়সী মার্কিন নাগরিক অলিভ হোরেল। আর তার সেই ইচ্ছা খানিকটা হলেও পূরণ করলো মার্কিন টেক জায়ান্ট গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:25 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

সম্প্রতি মাউন্টেন ভিউ ক্যাম্পাসে জ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে এক ভিআইপি টুরের আয়োজন করেছিল গুগল। সিএনএন জানিয়েছে, গুগলের ‘উইশ অফ এ লাইফটাইম’ এ অংশ নিয়ে কোম্পানিটির বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন জ্যেষ্ঠ মার্কিন নাগরিকরা।

গুগলের আয়োজিত ওই ভিআইপি টুরেই গুগলের ক্যাম্পাসে এসেছিলে ৯৭ বছর বয়সী মার্কিন নারী অলিভ হোরেল। হোরেল ‘ভবিষৎ’ দেখতে চেয়েছিলেন, আর সেলফ ড্রাইভিং কার থেকে শুরু করে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির মাধ্যমে হোরেলের ভবিষ্যৎ দেখার সাধ খানিকটা হলেও মিটিয়েছে গুগল—জানিয়েছে সিএনএন।

গুগলের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ব্যবহার করে রীতিমতো চমকে উঠেন হোরেল। কানে হেডফোন আর চোখের সামনে ভিআর নিয়ে তিনি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এসময় বাচ্চাদের মতো চিৎকারও করে উঠেছিলেন হোরেল। ভার্চুয়াল রিয়ালিটি টুর শেষে হোরেল বলেন, “আমার কাছে মনে হচ্ছিল যেন সামনের ঘোড়াগুলোকে ছুঁয়ে দেখতে পারবো আমি।”

এরপর হোরেল গুগলের মাউন্টেন ভিউ ক্যাম্পাস গুগলের চালকবিহীন গাড়িতে ঘুরে দেখেন। গুগলের ডুডল বিভাগে স্টাইলাস দিয়ে টাচ স্ক্রিনে নিজের ডুডলও আঁকেন তিনি।

গুগলের ‘ফটো-ফেইস ডিটেকশন’ ফিচারের একটি ডেমো দেখানো হয় তাকে। ডেমোতে একটি বাচ্চার ছবি বিশ্লেষণ করে ১৩ বছর বয়সী এক কিশোরীর ছবি শনাক্ত করা দেখে রীতিমতো অভিভূত হন হোরেল।