২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেট নিরপেক্ষতা’ নিয়ে ইউরোপে ভোট

ইন্টারনেটে ডেটা আদান-প্রদান কীভাবে পরিচালিত হবে, সেই নীতিমালা নিয়ে মঙ্গলবার ভোট নেবে ইউরোপিয়ান সংসদ। ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভূক্ত টেলিকম প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নীতিমালা তৈরির বিবেচনা করে দেখছেন সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 01:40 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যেসব স্থানে ইন্টারনেটের গতি এবং মূল্য ভিন্ন, সেখানে ইউরোপিয়ান পার্লামেন্টের নতুন নীতিমালা ‘নেট নিরপেক্ষতায়’ গুরুতর প্রভাব ফেলতে পারে।

নতুন পরিকল্পনা নিয়ে অনেকেরই আশঙ্কা, বিষয়টি নিষেধাজ্ঞার পর্যায় পর্যন্ত যেতে পারে। আবার অন্যদের বক্তব্য হচ্ছে, এমনটি করতে হলে প্রথমে নির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন করতে হবে।

অন্যদিকে নির্দেশনা সংশোধনী গ্রহণ বিষয়ে বেশ কিছু সংখ্যক প্রযুক্তি প্রতিষ্ঠান, ক্যাম্পেইন গ্রুপ এবং ওয়েবের উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি একত্রিত হয়েছেন। নেট নিরপেক্ষতা নিশ্চিত করতে চাইছেন তারা।

নেট নিরপেক্ষতা নিয়ে সোচ্চার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দাবি মেনে নিলে ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যেই সম্মত হয়েছে এমন একটি কাঠামোকে আবার প্রত্যাখ্যান করার অবস্থার সৃষ্টি হবে বলেই জানিয়েছে বিবিসি।

নতুন নীতিমালার একাংশে বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে যে মোবাইল রোমিং চার্জ গ্রহণ করা হত, তা আর গ্রহণ করা হবে না। এ বিষয়ে সংসদ সদস্যদের সমর্থন রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।