২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও মামলার মুখে স্পেসএক্স

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্স এর বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। পাওনা মজুরির দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছেন ওই ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 10:01 PM

Updated : 22 Aug 2022, 01:39 PM

পাওনা মজুরী না পাওয়ায় স্ট্যান স্যাপোরিটো নামের এক কর্মী স্পেসএক্স এর বিরুদ্ধে ৫০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

স্যাপোরিটোর দাবি, কর্মীদের ওভারটাইমের জন্য মজুরী দিতে অস্বীকৃতি জানিয়েছিল স্পেসএক্স। প্রতিষ্ঠানটি কর্মীদের দুপুরের খাবারের জন্যও কোনো বিরতি দেয় না এবং বাড়তি সময় কাজ করার জন্য বাধ্য করে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

স্পেসএক্স আধুনিক একটি প্রতিষ্ঠান হলেও এখানে কর্মীদের মধ্যযুগীয় কায়দায় কাজ করানো হয় বলে প্রতিষ্ঠানের জানিয়েছেন এক সাবেক কর্মকর্তা।

ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী কর্মীকে অবশ্যই ৩০ মিনিট খাবারের বিরতি দিতে হবে প্রতিদিন। এছাড়াও যেসব কর্মী ১০ ঘণ্টা কাজ করে তাদেরকে প্রতি ৪ ঘণ্টায় ১০ মিনিট বিরতি দেওয়ার আইন রয়েছে। কিন্তু স্পেসএক্সে নাকি এই ধরনের কোনো সুবিধাই দেয় না কর্মীদের।

স্পেসএক্স এর বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি। আদালতে এর প্রতিদ্বন্দ্বিতা করতেও প্রতিষ্ঠানটি প্রস্তুত বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

এর আগে ২০১৪ সালেও বিরতি না দেওয়ার অভিযোগে স্পেসএক্স এর বিরুদ্ধে ভিন্ন ২ টি মামলা করেছিল প্রতিষ্ঠানটির সাবেক ২ কর্মকর্তা।