২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক সার্চে ট্রিলিয়ন পোস্ট!

নির্দিষ্ট কোনো ব্যাপারে তথ্য অনুসন্ধান আরও সহজ করতে ফেইসবুক সার্চে ব্যবহারকারীদের প্রায় ২ ট্রিলিয়ন (২ লক্ষ কোটি) পোস্ট যুক্ত করা হয়েছে। এর ফলে ফেইসবুকে সার্চ করে পুরনো পোস্টও খুব সহজে বের করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

বিবিসি জানিয়েছে, এ পরিবর্তনের ফলে ফেইসবুকে নির্দিষ্ট কোনো সংবাদ বা তথ্য অনুসন্ধান করলে সার্চ রেজাল্টে পুরনো পোস্টগুলোও যুক্ত হবে। মূলত নিজেদের সাইটে ব্যবহারকারীদের ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ নিয়েছে ফেইসবুক।

ফেইসবুকের হেড অফ সার্চ টম স্টকির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিশ্বের বিভিন্ন ইভেন্টে বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে অনেকেই ফেইসবুকের দ্বারস্থ হচ্ছেন। তাই ফেইসবুকে প্রতিদিন গড়ে ১৫০ কোটিবার সার্চ করা হয়।

এ পরিবর্তনের ফলে কাছের মানুষ এবং সংবাদ সংস্থাগুলো ছাড়াও ব্যবহারকারী অপরিচিত ব্যক্তির পোস্টও দেখতে পারবেন। এর ফলে কোনো নির্দিষ্ট বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কেমন ধারণা করছেন তা সহজেই জানা যাবে বলে স্টকি মনে করেন।

তবে ব্যবহারকারী তার পুরনো পোস্টগুলো সবার সঙ্গে শেয়ার করতে না চাইলে তার জন্যও বিশেষ অপশন রাখা হয়েছে।

বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের ফেইসবুক ব্যবহারকারীরাই এই সম্প্রসারিত সার্চ রেজাল্ট সুবিধা ভোগ করতে পারবেন।

ইতোপূর্বে টুইটারেও একই ধরনের ফিচার অন্তর্ভূক্ত করা হয়েছিল। এবার নিজেদের সাইটে এই ফিচার যোগ করে টুইটারের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্ধিতায় নামলো ফেইসবুক।