২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ বাণিজ্যে বিলিয়ন ডলারের হাতছানি

সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাত থেকে বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্য বাস্তবায়নে অ্যাপস মার্কেট সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন বেসিস প্রধান। তিনি শুক্রবার বিকেলে গুগল ডেভেলপার্স ফেস্টিভাল বা ডেভফেস্ট এ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

“বিশ্বব্যাপি বিলিয়ন ডলারের অ্যাপস বাজারে আধিপত্য বিস্তার করছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ। ইতোমধ্যেই বাংলাদেশি ডেভেলপাররা অনেক ভালো করছে। আইসিটি বিভাগ, বেসিসের উদ্যোগের পাশাপাশি অ্যাপস ডেভেলপমেন্টে সবার সহযোগিতা বাড়লে এই বিশাল বাজারে বাংলাদেশও বড় অংশীদার হতে পারবে।”

‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক ওই সেমিনারে আরও আলোচনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, অন্যরকম গ্রæপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, গ্রামীণফোনের হেড অফ ইন্টারন্যাল কমিউনিকেশনস খায়রুল বাশার প্রমুখ।

গুগলের পৃষ্ঠপোষকতায় গুগল ডেভেলপার্স গ্রæপ (জিডিজি) বাংলা  একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডেভফেস্ট আয়োজন করে। আলোচনার পাশাপাশি এতে রোবট প্রদর্শনী, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।