২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার চালু ২৩অ্যান্ডমি'র ডিএনএ পরীক্ষা

যুক্তরাষ্ট্রে নতুন করে আবার চালু হলো ডিএনএ পরীক্ষা প্রতিষ্ঠান ২৩অ্যান্ডমি। ৩৬টি রোগের জন্য প্রতিষ্ঠানটির ডিএনএ পরীক্ষাকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রশাসন (এফডিএ)।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 07:20 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০১৩ সালে এফডিএ এই প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করার আগে প্রতিষ্ঠানটি ২শ' ৫৪টি বংশগত রোগ নিয়ে প্রতিবেদন করত প্রতিষ্ঠানটি। এখন পরীক্ষার মাধ্যমে শুধু রোগের অবস্থা আর তা পরবর্তী প্রজন্মের শরীরে ছড়াবে কি না তা নিয়ে প্রতিবেদন দিতে পারবে তারা।

জিনগত তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র পুলিশের করা অনুরোধ প্রতিষ্ঠানটি ফিরিয়ে দিয়েছিল বলেও জানা যায়।

গত দশ বছরে প্রতিষ্ঠানটি পাঁচজন ব্যাক্তির তথ্য দেওয়ার জন্য চারটি অনুরোধ পায়। এগুলোর মধ্যে তিনটি সরকারি সংস্থার আর একটি এফবিআইয়ের।

ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ এ সেবা ব্যবহার করছেন, সামনে আরও গ্রাহক নেওয়া হবে। গ্রাহকরা ১শ' ৯৯ ডলারের বিনিময়ে একটি লালা পরীক্ষা দিয়ে সাইস্টিক ফিবরোসিস আর সিকল সেল অ্যানাইমার মতো ৩৬টি অবস্থার উপর প্রতিবেদন পাবেন।

স্বাস্থ্য পরীক্ষার উপর ২০১৩ সালে নিষিদ্ধ হওয়ার পর ২৩অ্যান্ডমিকে কিছু সীমাবদ্ধতা মেনে সেবা দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র সরকার। তখন গ্রাহকদের পূর্বপুরুষদের নিয়ে প্রতিবেদন দেওয়ার অনুমতি ছিল তাদের।

হৃদরোগ, অ্যাজমা, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার বা অ্যালঝেইমারের মতো প্রচলিত রোগ এর জন্য এ সেবায় কোনো পরীক্ষা করা হত না।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান অ্যানি ওয়াজসিস্কি বলেন, "সরাসরি গ্রাহকদের জিনগত পরীক্ষার সেবা দিতে একটি নীতিমালা প্রণয়ন করতে আমরা এফডিএ-এর সঙ্গে প্রায় দুই বছর কাজ করেছি।"

প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে ১শ’র বেশি রোগ নিয়ে কাজ করছে। তবে, ব্যবহারকারীদের এমন পরীক্ষা নিয়ে অভিযোগ রয়েছে অনেক বিশেষজ্ঞের।