২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলও আনছে ডেলিভারি ড্রোন

ডেলিভারি ড্রোনের দৌড়ে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে টক্কর দিতে চাইছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। অ্যামাজনের চেয়ে উচ্চক্ষমতাসম্পন্ন এবং দ্রুতগতির ড্রোন 'প্রজেক্ট উইং' আনতে যাচ্ছে গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

প্রজেক্ট উইং ড্রোন সম্পূর্ণ নতুনরূপে ডিজাইন করা হয়েছে। এই নতুন ডিজাইন ড্রোনটিকে আরও বেশি গতিশীল করেছে। কোয়াডকপ্টার চেহারার এই ড্রোন ৫ মিনিটে ৫ মাইল উড়ে যেতে পারবে বলে জানিয়েছে বিলেতি দৈনিক গার্ডিয়ান।

ডেলিভারি ড্রোনের দৌড়ে শুধুমাত্র অ্যামাজন এবং গুগলই প্রতিদ্বন্দ্বী নয়। অস্ট্রেলিয়ান ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ফ্লারটি নাসার সঙ্গে যুক্ত হয়ে এবছরের জুলাইয়ে সফলভাবে ঔষুধ ডেলিভারি করা শুরু করেছে।

যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ড্রোন উড্ডয়নের উপর কঠোর বিধিনিষেধ থাকায় ড্রোনশিল্প কিছুটা পিছিয়ে আছে। যুক্তরাজ্যে ড্রোন সর্বোচ্চ ৪০০ ফুট উপরে উঠতে পারবে বলে আইন করা হয়েছে। ডেলিভারি ড্রোনের উপর এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলে এই শিল্প বর্তমান বিশ্বকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।

নিরাপত্তার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি অ্যান্থনি ফক্স বলেন, "ড্রোন ব্যবহারকারীকে খুঁজে পাওয়ার চেয়ে ড্রোন খুঁজে পাওয়াটা সহজ।"