২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিটকয়েন চুরি করে জেলে পুলিশ

ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন চুরির অভিযোগে সাড়ে ছয় বছরের সাজা হয়েছে যুক্ত্ররাষ্ট্রের ছদ্মবেশী একজন পুলিশ এজেন্টের। কার্ল ফোর্স নামের ওই ব্যক্তি ৭ লাখ ডলার সমমূল্যের বিটকয়েন চুরি করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2015, 06:55 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

বিবিসি জানিয়েছে, মাদক বিক্রির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ওয়েবসাইট সিল্ক রোড তার গ্রাহকদের নাম-পরিচয় গোপন রেখে বিটকয়েনের মাধ্যমে অবৈধ ওষধ এবং অস্ত্র কেনাবেচার সুযোগ করে দিত। 

তাই ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) সিল্ক রোডের কার্যক্রমের ব্যাপারে তদন্ত শুরু করে। ওই তদন্তে নিয়োজিত দলটির একজন সদস্য হিসেবে ‘নব’ ছদ্মনামে কাজ করছিলেকার্ল ফোর্স।

ফোর্সের মূল দায়িত্ব ছিল মাদক ব্যবসায়ীর ছদ্মবেশে সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস উলব্রিখট এর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।

তবে উলব্রিখট কাছে গিয়ে ফোর্স উল্টো তদন্ত সম্পর্কে তথ্য ফাঁস করে দেন।

এরপর ফোর্সের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ পাচার এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়। মামলার রায়ে জনগণের আস্থা নষ্ট করা ফোর্সের এই কাজকে ‘শ্বাসরুদ্ধকর’ হিসেবে আখ্যা দেন বিচারক। 

সিল্ক রোডের প্রতিষ্ঠাতা উলব্রিখট বর্তমানে মাদক ব্যবসা, অর্থ পাচার এবং কম্পিউটার হ্যাকিংয়ের অভিযোগে যাবজ্জীবন সাজা ভোগ করছেন।

অভিযুক্ত আরো একজন সাবেক এজেন্টের বিচার চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে।

বিটকয়েন হচ্ছে এক ধরনের ডিজিটাল মুদ্রা যার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ পদ্ধতিতে মৌলিক কোড ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে পণ্য কেনা-বেচা যায়। এই সুবিধাই অপরাধমূলক কর্মকাণ্ডে বিটকয়েনের ব্যবহার বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।