২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাপস’ সেবা দিতে গুগলের প্রচেষ্টা

গ্রাহকরা যাতে নিজ ব্যবসায় ‘গুগল অ্যাপস’ সেবা ব্যবহার করেন, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছে ওয়েব জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠান গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

এমনকি গ্রাহকদের যদি মাইক্রোসফটের মতো অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ‘এন্টারপ্রাইজ’বিষয়ক চুক্তিও থেকে থাকে, তাহলে সে চুক্তির আংশিক খরচ বহনেও আপত্তি নেই গুগলের।

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এক ব্লগ পোস্টে আংশিক খরচ বহনের বিষয়টি নিশ্চিত করেছে গুগল।

গুগল অ্যাপসে জিমেইল, ভিডিও কলের জন্য হ্যাংআউটস, ক্যালেন্ডার, ক্লাউড স্টোরেজ ড্রাইভ, ওয়ার্ড লেখার জন্য ডকস, স্প্রেডশিটের জন্য শিটস, ফর্মস, প্রেজন্টেশনের জন্য স্লাইডস, ওয়েবসাইট বিল্ডার এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন টুলস রয়েছে বলেই জানিয়েছে ম্যাশএবল। প্রতিটি সেবাই ব্যবসায়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।

প্রতিষ্ঠানটি বর্তমানে গুগল অ্যাপস সেবা জন্য বার্ষিক ৫০ ডলার এবং একজন ব্যবহারকারীর জন্য মাসিক পাঁচ ডলার মূল্যে বিক্রি করে থাকে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নিজস্ব ‘অফিস ২০১৬ প্রোডাক্টিভিটি সুট’ প্রকাশ করার কয়েক সপ্তাহের মাথায় গুগল সাম্প্রতিক এই ঘোষণাটি দিল।