২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধতা পেল উবার অ্যাপ

লন্ডনে বৈধতা পেয়েছে অনলাইনে ট্যাক্সি ভাড়া করার সেবা উবার। শুক্রবার উবারের অ্যাপটি বৈধ বলে ঘোষণা করেছে লন্ডনের হাই কোর্ট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 06:34 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

বিশ্বের বিভিন্ন স্থানে বিতর্কের মুখে থাকা অ্যাপটির জন্য আদালতের এই রায় বড় জয় বলে মন্তব্য করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে এর মধ্যেই লন্ডনের প্রতিষ্ঠিত ট্যাক্সি শিল্পের বিরোধীতার মুখে পরেছে এই রায়।

বিবিসি জানিয়েছে, উবারের অ্যাপ ভাড়া নির্ধারণে মিটার নয়, তাই এটি কোনো আইন ভাঙছে না এবং অবৈধ হতে পারে না বলে রায় দিয়েছে লন্ডনের হাই কোর্ট।

লন্ডনের কালো ট্যাক্সি ক্যাবগুলোর ‘ট্যাক্সি মিটার’ দুরত্ব এবং অপেক্ষার সময়ের উপর নির্ভর করে ভাড়া নির্ধারণ করে থাকে। উবারের বরাবরই দাবি ছিল জিপিএস নির্ভর অ্যাপটির সঙ্গে ট্যাক্সি মিটারের কোনো মিলই নেই।

স্মার্টফোন অ্যাপ ব্যবহারে করে ট্যাক্সি ডাকার সেবা চালু করে ব্যবহারকারীদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে উবার। ২০১২ সালের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত কেবল লন্ডনেই অ্যাপটির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ। তবে দ্রুত ব্যবসা প্রসার এবং নতুন নতুন বাজারে প্রবেশ করে বিভিন্ন দেশে স্থানীয় ব্যবসায়ীদের আইনী চ্যালেজ্ঞের মুখে পরেছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোভিত্তিক অ্যাপটি।

উবার অ্যাপ বনাম স্থানীয় ট্যাক্সিচালকদের বিরোধীতার ইসু ২০১৪ সালে আদালতে উত্থাপন করেছিল লন্ডনের যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

আদালতের রায় নিয়ে উবার ইউকে জেনারেল ম্যানেজার জো বার্ট্রাম বলেন, “লন্ডনের বাসীন্দাদের জন্য এটা খুবই ভালো একটা খবর। ট্যঅক্সি মিটার নিয়ে আইনী স্বচ্ছতা প্রতিষ্ঠিত হওয়ার পর এখন আমরা আমাদের অংশীদারদের নিয়ে আধুনিক লন্ডনের চাহিদা মেটাতে কাজ করে যাব।”

অন্যদিকে এর মধ্যেই আদালতের রায়ের বিরোধীতা করেছে ট্যাক্সি ড্রাইভারস অ্যাসোসিয়েশন ইন লন্ডন। সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।