২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন ৬এস প্লাস সবচেয়ে দামী ভারতে

অবশেষে ভারতের বাজারে এসেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাস। এখানে আইফোন ৬এস প্লাস-এর দাম বর্তমান বিশ্বের যে কোনো এলাকার চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 03:43 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও শুরু হয়েছে আইফোন ৬এস  এবং আইফোন ৬এস  প্লাস বিক্রয়। যারা প্রি অর্ডার এর মাধ্যমে আইফোন ৬এস  এবং আইফোন ৬এস  প্লাস বুক করে রেখেছিলেন তারা ইতোমধ্যেই আইফোন হাতে পেতে শুরু করেছেন। নতুন এই আইফোনের দাম বেশি হলেও সেটি হাতে পেয়ে উচ্ছসিত দেশটির ক্রেতারা।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মতো দেশ যেখানে মানুষের গড় মাসিক আয় ২০ হাজার রুপি, সেখানে আইফোন ৬এস  এর সব থেকে কমদামী সংস্করণ এর মূল্য রাখা হচ্ছে ৬২ হাজার রুপি। সেক্ষেত্রে আইফোন ৬এস  প্লাস এর দাম আরও বেশি। আইফোন ৬এস এর দাম শুরু হচ্ছে ৯২ হাজার রুপি থেকে।

চলতি বছরে ভারতে মোবাইল ফোনের উপর আমদানী শুল্ক বৃদ্ধি করায় অন্যান্য দেশের তুলনায় বেশি দামে আইফোন কিনতে হচ্ছে দেশটির ক্রেতাদেরকে। তারপরও এই অতিরিক্ত মূল্য দিয়ে আইফোন হাতে পেয়ে খুশি ক্রেতারা।

রাহুল মালিক নামে ২৯ বছর বয়সী এক ব্যক্তি যিনি পেশায় চিকিৎসক, ম্যাশএবলকে জানিয়েছেন “যত বেশি খরচ করা হবে, পণ্যের মান তত ভালো হবে। নতুন এই আইফোন সত্যিই চমৎকার এবং এর জন্য খরচ করা কোনো রুপিই ফেলনা নয়।“