২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে ৩১টি এলিট কেয়ার

সারাদেশে ৩১টি ‘এলিট কেয়ার’ সার্ভিস সেন্টার চালু করেছে নতুন মোবাইল ফোন ব্র্যান্ড ‘এলিট মোবাইল’। ২০১৬ সালের বছর প্রথম প্রান্তিকের মধ্যে ওই তালিকায় যুক্ত হবে আরও ১২টি গ্রাহকসেবা কেন্দ্র।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

নতুন গ্রাহক সেবা কেন্দ্রগুলোর সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে এলিট মোবাইলের জনসংযোগ বিভাগ।

গ্রাহকদের সব ধরনের মোবাইল হ্যান্ডসেটের সঙ্গে ১৩ মাসের ওয়ারেন্টি দিচ্ছে এলিট মোবাইল। ডিভাইসগুলোর মাদারবোর্ডের সমস্যার ক্ষেত্রে ঢাকার মধ্যে ২ দিন এবং ঢাকার বাইরে হলে ৪ দিনেই গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে তার সমাধান হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু এলিট কেয়ার থেকেই নয়, ‘ওয়ান ডে পিক অ্যান্ড ড্রপ’ বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রেতা এক দিনেই পাবেন ওই সেবা। এর পাশাপাশি দেশের ১৫টি কালেকশন পয়েন্ট থেকেও একই ধরনের সেবা পাওয়া যাবে।

অন্যদিকে গ্রাহক সেবা দেওয়ার জন্য আছে এলিট কেয়ারের কল সেন্টারও। সপ্তাহের ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে কল সেন্টার থেকে এলিট মোবাইল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাবে।

এলিটের গ্রাহক সেবাকেন্দ্র ‘এলিট কেয়ার’ স¤পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির বলেন, আমরা আমাদের গ্রাহক সেবা কেন্দ্রগুলোকে এমনভাবে তৈরি করেছি যাতে একজন গ্রাহক সেখানে গেলে স্বচ্ছন্দ্য ও সম্মানিত বোধ করেন।”