সারফেইস বুক নিয়ে বললেন এর নির্মাতা
সদ্য সমাপ্ত মাইক্রোসফটের ইভেন্টে প্রযুক্তিপ্রেমিদের জন্য সবচেয়ে বড় চমক ছিল প্রতিষ্ঠানটির প্রথম ল্যাপটপ 'মাইক্রোসফট সারফেইস বুক'। এ প্রতিবেদনের পুরোটাই সাজানো হয়েছে এই ল্যাপটপকে ঘিরে।
চলতি মাসের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া ওই ইভেন্টে মাইক্রোসফটের উইন্ডোজ ডিভাইস বিভাগের প্রধান পানস পানায় বেশ উল্লসিত ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ম্যাশএবল। 'সাধারণ' মানের কোনো টাচস্ক্রিন ল্যাপটপ আনা হবে- এমন ধারণায় থাকা দর্শকদের ভুল প্রমাণিত করে বেশ ভালোই মজা পেয়েছিলেন তিনি। এটিই সত্যিই আলাদা, ম্যাকবুক প্রো-সহ যে কোনো উন্নতমানের ল্যাপটপের জন্য প্রতিদ্বন্দী এটি। চারটি কবজা দিয়ে এর স্ক্রিন পুরোটাই ঘুরিয়ে পেছনে নেওয়া যায় আর শক্ত করে কিবোর্ড বেইসের সঙ্গে যুক্ত থাকলেও মাত্র একটি বাটন চেপে সহজেই এটি আলাদা করা যায়। দুই অংশে থাকা আলাদা দুটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিও) সহজেই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে 'ম্যানেজ' করা যায়- এমন উদ্ভাবনী প্রযুক্তিগুলো পুরোই ত্রুটিহীন বলে জানিয়েছে সাইটটি।
“পুরো সারফেইস লাইনে সারফেইস বুক সম্পূর্ণই আলাদা আর ভিন্নমাত্রার। সবাইকে চমকে দিয়ে পুরো মনোযোগটুকু কেড়ে নেওয়ার মতো একটি পণ্য এটি।”
সারফেইস বুকে এমন 'ভিন্নতা' আছে যে তা ব্যাখ্যা করা জরুরী-- বললেন পানায়। সারফেইস বুকের 'আইডিয়া' মাথায় আসার পর থেকে তা বের করার আগ পর্যন্ত বিভিন্ন ডিজাইনের সংগ্রহ দেখানোর আগে পানায় বলেন, "কেউ আমাকে জিজ্ঞাসা করুন, 'এটা ট্যাবলেট কেন নয়?' কারণ এটি তা নয়, এটি ক্লিপবোর্ড। এটি ভিন্নভাবে ব্যবহৃত হতে যাচ্ছে।" এটি ৮০ শতাংশ সময় পুরো ল্যাপটপের মতো কাজ করবে। এ কারণে তারা ট্যাবলেট না বলে এক 'ক্লিপবোর্ড' বলবে। মাইক্রোসফট হাইব্রিডের মতো পণ্য আনছে না। এটি এমন এক পণ্য যা চমৎকারভাবে দুইটি উদ্দেশ্যেই ব্যবহার করা যাবে বলে জানান তিনি। সেই সঙ্গে তিনি বলেন, "এই ক্লিপবোর্ড লেখার জন্য, শেখার জন্য, পড়ার জন্য। আপনি এর থেকেও বেশি কার্যক্ষমতা চান? তাহলে বেইসে ক্লিক করুন আর এর জন্য যান....। এতে অভ্যস্ত হতে একটু সময় লাগবে, কিন্তু এর জন্যই আমরা এটি বানিয়েছি।”
হলুদ একটি টেপ দিয়ে আটকানো একজোড়া কালো কার্ডবোর্ড থেকে জন্ম সারফেইস বুক বানানোর ধারণার। বছর দুয়েক আগে একটি ডিভাইস বানানো হয় যা ভাঁজ করে খোলা বা বন্ধ করা যায়, এটিই ছিল মূল নোটবুকের ধারণা। তখন পানায় বলেছিলেন, "'বইয়ের মতো কিছু একটা বানানো যাক, পরবর্তী লেভেলে যাওয়া যাক'- এমন স্বপ্ন ছিল আমাদের।"
"কি একটা চমক, তাই না?"- আগের কথা মনে করে মুচকি হাসলেন তিনি। প্রকৌশলগত দিক থেকে আর পড়ার স্ক্রিনের ক্ষেত্রে দুজনেই এটিকে 'সর্বকালের সেরা' বলে উল্লেখ করেন।
“সারফেইস বুকের উপর আর নিচের ভরে পার্থক্য এতোটাই কম যে, তা পাউন্ডে নয় আউন্সে মাপতে হবে।”- বলেন পানায়।
এটি প্রথম কোনো ডিভাইস যার উপরে আর নিচে আলাদা জিপিও ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে সফটওয়্যারের সমন্বয়ও বেশ সুন্দর বলে জানান পানায়। "এমন আগে কখনও ঘটে নি"- দাবি করেন তিনি।
ব্যাটারির ক্ষেত্রেও রাখা হয়েছে ভাগ। উপরের অংশের ব্যাটারির আয়ু চার ঘন্টা আর নিচের আট ঘন্টা। "এই পণ্যের ডিজাইন, ইঞ্জিনিয়ারিং আর সফটওয়্যারের সমন্বয় জীবনে স্বপ্ন নিয়ে আসে।"
কব্জাটি কে প্রথম আনেন, তা নিয়ে জিজ্ঞাসা করলে পানায় জানান, যদি নির্দিষ্ট করে কাউকে বলা হয় তবে তা ভুল হবে।
এ নিয়ে মজা করে গ্রোয়েন বলেন, "আমরা আপনাদের বলব না, কত সীমাহীন কাজে এটি বানানো হয়েছে। এটি নিয়ে আমরা এতো মিটিং করেছি যে আমাদের চুল পেকে গিয়েছে।"
সারফেইস বুকের স্কেচপ্যাড মোডের জন্য ব্যবহৃত কানেক্টর পোর্টের কথা বলতে গিয়ে একজন প্রকৌশলীর কথা স্মরণ করেন পানায়। তিনিই প্রথম এটিত কথা আনেন বলে জানান তিনি। এর ফলে বেইস ছাড়াই বা এর এনভিডিয়া জিপিও'র ক্ষমতা শেষ হয়ে গেলেও স্ক্রিনে কাজ করা যাবে বলে জানান তিনি।
তবে, সারফেইস বুক না কি সারফেইস প্রো ৪?- এ নিয়ে বিভ্রান্তিতে পরবেন মাইক্রোসফটের ভক্তরা। পানায় বলেন, "আপনি জানেন, এটি একটি ভালো চ্যালেঞ্জ।"
ম্যাকবুকের জন্য এটি নতুন প্রতিদ্বন্দী কি না?- পানায়ের কাছে এ প্রশ্নের উত্তর 'হ্যাঁ'। আর এক্ষেত্রে নিজের পণ্য নিয়ে আশাবাদীও তিনি।
