২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন ‘সিডস ফর দ্য ফিউচার’ বিজয়ীরা

দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে চীন থেকে দেশে ফিরেছেন হুয়াওয়েই ‘সিডস ফর দ্য ফিউচার’ বিজয়ীরা। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া নয়জন বিজয়ী ৫ থেকে ১৯ সেপ্টেম্বর চীনে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2015, 06:22 PM

Updated : 22 Aug 2022, 01:19 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে হুয়াওয়েই জানিয়েছে, চীনে দুই সপ্তাহের প্রশিক্ষণে শিক্ষার্থীরা বিভিন্ন নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রহণ করেন। শুরুতেই বেইজিং ল্যাক্সগুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটিতে ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তারা।

দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীরা শেনজেনে অবস্থিত হুয়াওয়েই-এর প্রধাণ কার্যালয়ে সর্বশেষ আইসিটি প্রযুক্তি সম্পর্কে শেখেন।

এ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন বাংলাদেশের শিক্ষার্থীরা এবং বিদেশী শিক্ষার্থীদের সাথে ভাব বিনিময়ের সুযোগ পান বলে জানিয়েছে হুয়াওয়েই।

চীনে প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা কতটা শিখতে পারলেন তা যাচাই করতে নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশন শেষে পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের। পরীক্ষা শেষে সম্মাননামূলক সনদও পেয়েছেন শিক্ষার্থীরা।