২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপ লঞ্চ করেছে কার্দাশিয়ান বোনেরা

একজন বাদে নিজ নিজ ওয়েবসাইট ও অ্যাপ লঞ্চ করেছে সব কার্দশিয়ান বোন। বোনদের মধ্যে শুধু কোর্টনি এখন পর্যন্ত কোনো অ্যাপ বা ওয়েবসাইট লঞ্চ করেননি। তার ওয়েবসাইটের কাজ চলছে বলেই জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 12:24 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সোহো অ্যাপল স্টোরে অ্যাপ ও ওয়েবসাইট লঞ্চ করে কার্দাশিয়ান বোনেরা।

প্রচলিত অ্যাপগুলোর চেয়ে কার্দাশিয়ান বোনদের অ্যাপগুলো একটু ভিন্নধর্মী বলেই জানিয়েছে ম্যাশএবল। ম্যাশএবলের তথ্য অনুসারে, অ্যাপগুলোর মাধ্যমে কার্দাশিয়ান বোনদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য জানা সম্ভব হবে।

ভক্তরা কার্দাশিয়ান বোনদের ওয়েবসাইটে প্রকাশিত ব্লগ পড়তে ও বিভিন্ন ছবি দেখতে পারবেন। উল্লেখ্য, ওই ছবিগুলো ইন্সটাগ্রামে পাওয়া যাবে না। এ ছাড়াও ভক্তরা লাইভস্ট্রিমে বিভিন্ন ইভেন্ট দেখতে পারবেন এবং ক্ষেত্রবিশেষে ইভেন্টগুলোতে অংশগ্রহণেরও সুযোগ পাবেন।

প্রত্যেক কার্দাশিয়ান বোন নিজ অ্যাপে ভিন্ন ভিন্ন বিষয়বস্তু তুলে ধরবে। এক নজরে দেখে নেয়া যাক, কোন বোনের অ্যাপে কী থাকবে-

কাইলের অ্যাপে থাকবে এক্সক্লুসিভ রেডিও প্লেলিস্ট, কেন্ডালের অ্যাপে মডেলিং এবং স্টাইল নিয়ে আলোচনা করা হবে। অন্যদিকে কিমের অ্যাপে মূলত সৌন্দর্য্য এবং ক্লোয়ির অ্যাপে ফিটনেস নিয়ে আলোচনা করা হবে। আর কোর্টনির আসন্ন অ্যাপে ডিজাইন বিষয়ক তথ্য পাওয়া যাবে বলেই জানিয়েছেন তিনি।

প্রতিটি অ্যাপই হবে ওয়েবসাইটের রেপ্লিকা এবং অ্যাপের পেছনে মাসে ২.৯৯ ডলার খরচ করতে হবে ভক্তদের।