২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক অ্যান্টিভাইরাসে ৩ বছর!

টানা তিন বছর সাইবার নিরাপত্তা সেবা দেবে ইনটেল সিকিউরিটির তৈরি ‘এমআইএস-৩’ অ্যান্টিভাইরাস। তিন বছরের লাইসেন্সের পাশাপাশি বোনাস হিসেবে আরও ৯০ দিন মিলিয়ে মোট ১১৭০ দিন অ্যান্টিভাইরাসটির নিরাপত্তা সেবা পাবেন ক্রেতা। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনটেল সিকিউরিটি জানিয়েছে, অ্যান্টিভাইরাসটির টুওয়ে ফায়ারওয়াল সিস্টেম ও নেটওয়ার্ক ম্যানেজার ‘নেটগার্ড’ কম্পিউটারের ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় কাজ করবে। এছাড়াও এতে প্যারেন্টাল কন্ট্রোল ও সাইট এডভাইজর আছে।

অনাকাঙ্কিত ফাইল, লিঙ্ক আর ডেটা ব্লক করতে অ্যান্টি স্প্যাম ইমেইল ফিল্টারও আছে এতে।

অ্যান্টিভাইরাসটির খুচরা মূল্য ২০০০ টাকা। বাংলাদেশে ইনটেল সিকিউরিটির পরিবেশক কম্পিউটার ভিলেজের শোরুম ছাড়াও দেশের বিভিন্ন আইটি বাজারে অ্যান্টিভাইরাসটি কিনতে পাওয়া যাবে।