২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেসিডেন্ট নিনটেনডোর

জাপানিজ ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডোর প্রেসিডেন্ট পদে যোগ দিচ্ছেন প্রতিষ্ঠানটির অভিজ্ঞ কর্মকর্তা ট্যাটসুমি কিমিশিমা। চলতি বছরের জুলাই মাসে সাবেক প্রেসিডেন্ট সাতেরু ইওয়াতার মৃত্যুর পর থেকে পদটি খালি ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 04:50 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

বিবিসি জানিয়েছে, ২০০০ সালে নিনটেনডো-তে যোগ দেন কিমিশিমা। ২০১৩ সালের জুন মাস থেকে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন। তার অধীনে ছিল প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স এবং কর্পোরেট অ্যানালাইসিস বিভাগ।

এ ছাড়া ‘ক্রিয়েটিভ ফেলো’ নামের নতুন পদে প্রতিষ্ঠানটির গেইম ডিজাইনার এবং সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর শিগেরু মিয়ামোটোকে নিযুক্ত করা হয়েছে। তিনি জনপ্রিয় সুপার মারিও গেইমটির নির্মাতা হিসেবে বেশি পরিচিত। ‘টেকনোলজি ফেলো’ পদে যোগ দিচ্ছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা গেনিও তাকেদা।

প্রতিষ্ঠানটির ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে এই পদগুলো সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে ইয়াতা নিনটেনডোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি জনপ্রিয় ডিভাইস বাজারজাতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

চলতি মাসের তৃতীয় বুধবার থেকে নতুন পদে কর্মকর্তারা কাজ শুরু করবেন।