২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রিয়তায় টিভিকে টপকাল অ্যাপস

দৈনন্দিন জীবনে মোবাইল অ্যাপের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। মোবাইল অ্যাপ পর্যবেক্ষণ, গবেষণা এবং বিজ্ঞাপনদানকারী প্রতিষ্ঠান ফ্লারির এক প্রতিবেদনে বলা হয়েছে— লোকজন এখন টিভি দেখার চেয়ে মোবাইল অ্যাপ ব্যবহারেই বেশি সময় ব্যয় করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

সম্প্রতি এক জরিপে দেখা গেছে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রতিজন মানুষ যেখানে ১৯৮ মিনিট মোবাইল অ্যাপ ব্যবহার করে, সেখানে তারা টেলিভিশনের জন্য ব্যয় করে ১৬৮ মিনিট। ২০১৪ সালে প্রতিদিন ১৩৯ মিনিট এবং ২০১৩ সালে ১২৬ মিনিট মোবাইল অ্যাপ ব্যবহার করা হত।

ফ্লারির বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অনেকে টিভি দেখার পাশাপাশি মোবাইল অ্যাপ ব্যবহার করে। যার কারণে আলাদাভাবে কতটা সময় আলাদা আলাদাভাবে মোবাইল অ্যাপ এবং টেলিভিশনের পেছনে ব্যয় হচ্ছে সেটা সঠিকভাবে বলা কষ্টকর।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অ্যাপের কনটেন্টের উপর গ্রাহককে মূল্য প্রদান করতে হয়। মোবাইল অ্যাপ হিসেবে অ্যাপ স্টোরে সব সময়ই গেইমসের প্রাধান্য দেখা যায়। কিন্তু এবছর সেই রীতির কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। নেটফ্লিক্স, হুলু, এইচবিও নাও, স্পটিফাই এবং প্যানডোরার মত অ্যাপগুলো এখন বেশি জনপ্রিয়তা পাচ্ছে।

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এর সদ্য সমাপ্ত অ্যাপল ইভেন্টে প্রতিষ্ঠানটির সিইও টিম কুক বলেন, “টেলিভিশনের ভবিষ্যৎ এখন অ্যাপ নির্ভর।” তাই, অ্যাপল টিভির নতুন অপারেটিং সিস্টেমের মাধ্যমে এখন অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ব্যাবহারের পাশাপাশি নেটফ্লিক্সসহ বিভিন্ন শপ ব্রাউজ করা যাবে। এ ছাড়া অ্যাপল টিভিতে এখন গেইমও খেলা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।