গ্রামীণফোনের নতুন ক্লাউড স্টোরেজ
গ্রাহকদের জন্য নতুন ক্লাউড স্টোরেজ সেবা ‘মাই কনট্যাক্টস’ চালু করেছে গ্রামীণফোন। এই সেবার মাধ্যমে ক্লাউড স্টোরেজে কনট্যাক্ট লিস্টের ব্যাকআপ রাখতে পারবেন ব্যবহারকারীরা।
এক সংবাদ সাম্মেলনে গ্রামীণফোন জানিয়েছে, ‘মাই কনট্যাক্টস’ এর মাধ্যমে র্স্মাটফোন কনট্যাক্ট ব্যাকআপ রাখার পাশাপাশি নতুন ফোনে শেয়ারও করা যাবে। গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচেনা করে ‘মাই কন্ট্যাক্টস’ সেবা চালু করা হয়ছেছে বলে জানিয়েছে গ্রামীণফোন।
এই সেবা ব্যবহার করলে গ্রাহকরা যদি তাদের ফোন পরিবর্তন করেন অথবা ফোনটি যদি হারিয়েও যায়, ‘মাই কনট্যাক্টস’-এর মাধ্যমে সহজেই তাদের নতুন ফোনে ব্যাকআপ করা কনট্যাক্টগুলো নিয়ে নিতে পারবেন।
‘মাই কন্ট্যাক্টস’-এর অ্যাপের ওয়েব ইন্টারফেইসের মাধ্যমে গ্রাহকরা ডেস্কটপ থেকেও ‘মাই কন্ট্যাক্টস’ ব্যবহার করতে পারবেন।
এ সম্পর্কে গ্রামীণফোনের ডিজিটাল অ্যান্ড ডিভাইস বিভাগের জেনারেল ম্যানজোর মোহাম্মদ মুনতাসির হোসেন বলেন, গ্রামীণফোন গ্রাহকদের জন্য নতুন ও প্রয়োজনীয় সেবা আনার ব্যাপারে সবসময় সচষ্টে। নিরাপদে ও সুরক্ষিতভাবে প্রয়োজনীয় কনট্যাক্টের সব তথ্য ব্যাকআপ রাখা ও দরকারের সময় আবার পুনরুদ্ধার করার জন্য ‘মাই কন্ট্যাক্টস’ অ্যাপটি গ্রাহকদের জন্য খুবই সহায়ক হবে।”
