২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘ভিআর’ দৌড়ে ক্যানন

প্রযুক্তি বিশ্বে ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। এর মধ্যে ভিআর প্রযুক্তির উদীয়মান বাজারে নতুন প্রোটোটাইপ নিয়ে যোগ দিয়েছে জাপানিজ ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ক্যানন এক্সপোতে বেশ সাদামাটাভাবে নতুন ভিআর প্রোটোটাইপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ক্যাননের ভিআর ডিভাইসের বাহ্যিক রূপকে তুলনা করেছে স্টেলথ সাবমেরিনের পেরিস্কোপের সঙ্গে।

ডিভাইসটি নিয়ে ক্যাননের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি। ড্রিম পার্ক অ্যানিমেশনের একজন কর্মকর্তার বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, ওই ভিআর  ডিভাইসে ২টি  ২৫৬০ বাই ১৪৪০ রেজুলিউশনের পর্দা ব্যবহার করা হয়েছে যা ১২০ ডিগ্রি ভিউ দেখাবে।

প্রোটোটাইপের এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক নাম দেয়নি প্রতিষ্ঠানটি। এ ছাড়াও  ডিভাইসটি কবে নাগাদ বাজারে ছাড়া হবে এবং মূল্য কত হবে সে বিষয়েও কিছু জানায়নি ক্যানন।

প্রতিষ্ঠানটি এর আগেও অগমেন্টেড রিয়ালিটি বিষয়ে বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করেছে। সে হিসেবে ভার্চুয়াল রিয়ালিটি ক্যাননের জন্য আদৌ নতুন কোনো ক্ষেত্র নয়। তবে এই প্রযুক্তি ও গবেষণা কবে নাগাদ দোকানের শেলফে স্থান পাবে সেটি অনুমান করার সময় সম্ভবত এখনও আসেনি।