২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘মাইক্রোসফট অফিস ২০১৬’

মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ ‘মাইক্রোসফট অফিস ২০১৬’ বাজারজাতের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। চলতি বছরের ২২ সেপ্টেম্বর প্রযুক্তিপণ্যের বাজারে অভিষেক হবে মাইক্রোসফট অফিসের বহুপ্রতিক্ষিত সংস্করণটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 03:13 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

১০ সেপ্টেম্বর মাইক্রোসফটের দেওয়া ঘোষণা অনুযায়ী, মাইক্রোসফট অফিসের ‘ভলিউম লাইসেন্স এগ্রিমেন্ট’ গ্রাহকরা ১ অক্টোবর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

মাইক্রোসফট অফিসের নতুন এই সংস্করণে অন্যতম একটি ফিচার হল- গ্রাহকরা ওয়ান ড্রাইভে রাখা ফাইল এডিট ‘কো-এডিট’ করতে পারবেন।

মাইক্রোসফট আরও জানিয়েছে, যে অফিস গ্রাহকরা ৩৬৫ প্রো প্লাসের পেইড সংস্করণ ব্যবহার করেন, তারা ‘কারেন্ট ব্রাঞ্চ’ সুবিধা পাবেন। এর মাধ্যমে তারা মাইক্রোসফট অফিসের সর্বশেষ ফিচার আর সিকিউরিটি আপডেট পাবেন।

মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, আউটলুক, ট্রান্সলেটর ইত্যাদিতে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপলের নতুন আইপ্যাড প্রো, আইওএস ৯, ওয়াচ সফটওয়্যার, ওয়াচ ওএস২ সহ বিভিন্ন ডিভাইসে সহজে কাজ করতে পারবে।