২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যান্ড্রয়েড পে’ আনল গুগল

নতুন মোবাইল পেমেন্ট সেবা ‘অ্যান্ড্রয়েড পে’ চালু করেছে গুগল। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মোবাইলে লেনদেনের নতুন প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দেয় মার্কিন এই ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 03:10 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দশ লাখেরও বেশি রেস্টুরেন্ট ও দোকানে ওই মোবাইল পেমেন্ট সেবা চালু করা হয়েছে। 

‘অ্যাপল পে’-এর মতো ‘অ্যান্ড্রয়েড পে’-তেও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে।

ম্যাকডোনাল্ডস, কোকাকোলা এবং শেভরনের মতো প্রতিষ্ঠান ইতোমধ্যে এই মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য তালিকাভুক্ত হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।

অ্যান্ড্রয়েড পে সফটওয়্যারটিতে আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক অফ আমেরিকা, ইউএসএএ, ইউএস ব্যাংকের মতো বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।

এছাড়া লয়্যালটি কার্ডস, গিফট কার্ডস ব্যবহারের সুবিধাও থাকবে ‘অ্যান্ড্রয়েড পে’-তে। প্রাথমিকভাবে বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় পেমেন্ট করার সুবিধা না থাকলেও দ্রুত ‘বাই উইথ অ্যান্ড্রয়েড পে’ নামের ফিচার যোগ করা হবে বলে জানিয়েছে ম্যাশএবল।