২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর স্টাইলাস যুগে অ্যাপল

আইপ্যাডে ব্যাবহারের জন্য নতুন স্টাইলাস অ্যাপল পেন্সিল আনল যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল। স্যান ফ্র্যানসিসকোতে সদ্য সমাপ্ত অ্যাপল ইভেন্টে নতুন আইপ্যাড প্রো এর সঙ্গে এই স্টাইলাসের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 07:00 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

প্রযুক্তিভক্তদের জন্য অ্যাপলের স্টাইলাস হয়ত ‘নেগেটিভ চমক’ হিসেবেই চিহ্নিত হবে। এর আগে প্রয়াত স্টিভ জবস ২০০৭ সালে প্রথম আইফোন ঘোষণায় স্টাইলাস সম্পর্কে ঘৃণাভরে বলেছিলেন ‘ইয়াক!... নোবডি ওয়ান্টস এ স্টাইলাস’।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে “নতুন অ্যাপল পেন্সিল কেবল আইপ্যাড প্রো-এর সঙ্গে ব্যবহার করা যাবে। এই স্টাইলাসের মূল্য ধরা হয়েছে ৯৯ মার্কিন ডলার।

নতুন আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস-এ প্রেসার সেনসিটিভ পর্দা থাকা সত্ত্বেও অ্যাপল পেন্সিল এই ডিভাইসগুলোতে কাজ করবে না। শুধু আইপ্যাড প্রো ছাড়া অন্য কোন আইওএস ডিভাইসেই চলবেনা অ্যাপল পেন্সিল।

প্লাস্টিকের তৈরি অ্যাপল পেন্সিলের সাহায্যে ছবি এবং গ্রাফিক্সের কাজ আরও বেশি নিখুতভাবে করা সম্ভব বলে দাবি করেছে অ্যাপল।

নতুন এই স্টাইলাস পেন্সিল নিজের চার্জেই চলবে। এটি লাইটিনিং ইউএসবি পোর্টের মাধ্যমে রিচার্জ করা যাবে।