২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপই যখন দেহরক্ষী!

রাতে নির্জন কোনো রাস্তা দিয়ে হাঁটার সময় এখন আর ভয় পেলেও নির্ভরতার যোগান দিতে পারে নতুন অ্যাপ ‘কম্প্যানিয়ন’। অ্যাপটির মাধ্যমে সাহায্যে এখন সঙ্গে রাখতে পারবেন বন্ধু বা পরিবারের কাউকে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 10:09 AM

Updated : 22 Aug 2022, 01:11 PM

কম্প্যানিয়ন নামের নতুন এই অ্যাপ ব্যবহারকারীর একা চলাফেরার ভয় দূর করবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। ঝুঁকিপূর্ণ রাস্তায় যাত্রা শুরুর আগে অ্যাপটিতে শুরুর স্থান আর গন্তব্যের ঠিকানা দিতে হবে। অ্যাপটিতে আগে থেকেই ব্যবহারকারীকে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগের নম্বর দিয়ে রাখতে হবে। এজন্য  ওই ব্যক্তির ‘কম্প্যানিয়ন’ অ্যাপ ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

অ্যাপটি কিছুক্ষণ পরপর ব্যবহারকারী ঠিক আছেন কি না জানতে চাইবে। ব্যবহারকারী নিরাপদ থাকলে অ্যাপে থাকা বড় সবুজ রঙের 'ইয়েস' বাটন চেপে তা জানাতে পারবেন। যদি ১৫ সেকেন্ডের মধ্যে বাটন চাপা না হয় অথবা যদি এটি শনাক্ত করে যে ব্যবহারকারী দৌঁড়াচ্ছেন বা তার স্মার্টফোন থেকে হেডফোন খুলে ফেলা হয়েছে, তবে ১৫ সেকেন্ড পর অ্যাপটি জরুরী কনট্যাক্ট হিসেবে থাকা ওই ব্যাক্তিকে বিষয়টি জানাবে।

অ্যাপটিতে 'আই ফিল নার্ভাস' নামে একটি অপশন রাখা হয়েছে। এতে চাপলে তা ঠিক করে রাখা কনট্যাক্টে ওই তথ্য পাঠাবে। আইওএস ও অ্যান্ড্রয়েডে ডিভাইসে অ্যাপটি অ্যাপটি ডাউনলোড করা যাবে বিনামূল্যে।