২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবের কেন্দ্রে আইপ্যাড প্রো

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আয়োজিত ৯ সেপ্টেম্বরের ইভেন্টে ‘আইপ্যাড প্রো’ বাজারজাতের ঘোষণা আসবে এমন গুজব শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। ৯ সেপ্টেম্বর যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে ডিভাইসটি নিয়ে গুজবের সংখ্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 10:04 AM

Updated : 22 Aug 2022, 01:11 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘৯টু৫ ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আক্ষরিক অর্থেই ‘দানবীয় ট্যাবলেট’ হবে ১২.৯ ইঞ্চির আইপ্যাড প্রো। বড় ডিসপ্লের আইপ্যাডটি বিভিন্ন পেশাজীবীর ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

আর বহুল আলোচিত স্টাইলাস এবং ব্লু-টুথ কিবোর্ড আলাদাভাবে বিক্রি করা হবে বলে সাইটটিতে জানানো হয়। ৯টু৫ ম্যাক আরও জানিয়েছে, ল্যান্ডস্কেপ স্প্লিট স্ক্রিন মোডে পাশাপাশি দুটি ফুল-সাইজ অ্যাপ চালাতে পারবে নতুন আইপ্যাড।

আইপ্যাড প্রো ৬৪ এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে বলে গুজব ছড়িয়েছে। আইওএস ৯.১-এ চালিত এই ডিভাইসটিতে এনাইনএক্স চিপ এবং বিল্ট-ইন এলটিই সংযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

সোনালি, রুপালি এবং ধূসর রংয়ের কেসিংয়ের আইপ্যাডগুলো অক্টোবর থেকে প্রি-অর্ডার করা যাবে। তবে নভেম্বরের শেষ নাগাদ আইপ্যাডটি বাজারজাত নাও করা হতে পারে বলে জানিয়েছে ম্যাশএবল।