২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরদারিতে ক্ষমতা কমছে এনএসএ'র

অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহে অনেকদিন থেকেই  আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আসছে। তবে এবার এই প্রযুক্তি ব্যবহারের উপর বিধিনিষেধ আনছে যুক্তরাষ্ট্র সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইব মুহাম্মদ রিদোয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 03:51 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

বিবিসি জানিয়েছে, এখন থেকে কোনো ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে বিশেষ ডিভাইস ব্যবহার করার আগে সার্চ ওয়ারেন্ট থাকা লাগবে।

ইতোপূর্বে ‘স্ট্রিংরে’ নামে পরিচিত ডিভাইসের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হত।

আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)-এর ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের ২১ টি প্রদেশে ৫৩টি সংস্থা বর্তমানে স্টিংরে ব্যবহার করছে।

এই পোর্টেবল বক্সগুলো সন্দেহভাজন ব্যক্তির অবস্থান নির্ণয়ের পাশাপাশি ফোন কল এবং টেক্সট ম্যাসেজ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সক্ষম। 

তবে এই প্রক্রিয়ায় নির্দোষ ব্যক্তিদের সম্পর্কেও বিশাল পরিমাণ তথ্য সংগ্রহ করা হত বলে জানিয়েছে বিবিসি।

এ অবস্থায় নাগরিকদের গোপনীয়তা রক্ষায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

এই পদক্ষেপের ফলে নাগরিকদের গোপনীয় তথ্যের নিরাপত্তার পাশাপাশি অপরাধী সনাক্তকরণে সেল সাইট সিমুলেটর প্রযুক্তি ব্যবহার আরো ভালভাবে ব্যবহার করা যাবে- এমনটাই জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্যালি কুইলিয়ান ইয়েটস।    

এফবিআই, টোবাকো অ্যান্ড ফায়ারআর্মস, কিংবা ব্যুরো অফ অ্যালকোহলের মত সংস্থাগুলোর উপর ইতোমধ্যেই এই নতুন কার্যকর করা হয়েছে।

অবশ্য, স্থানীয় পুলিশ ফোর্সের উপর এই ধরনের বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে বিবিসি।

এসিএলইউ-এর পক্ষ থেকে এই ঘোষণায় সাধুবাদ জানিয়ে তা সকল আইন প্রয়োগকারি সংস্থার উপর কার্যকর করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে আইনের ফাঁক গলে সংস্থাগুলো যাতে বিনা ওয়ারেন্টে এই ধরনের নজরদারি করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার তাগাদা দেয় প্রতিষ্ঠানটি।