বোয়িংয়ের নতুন নভোযান "স্টারলাইনার"
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস জায়ান্ট বোয়িংয়ের নতুন অ্যাপোলো আকৃতির নভোযানের নাম "সিএসটি-১০০ স্টারলাইনার" বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার নাসা কেনেডি স্পেস সেন্টারে ২০০ মানুষের উপস্থিতিতে এই ঘোষণা দেয় বোয়িং। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফ্লোরিডার গভর্নর রিক স্কটসহ বোয়িং এবং নাসার কর্মকর্তাগণ। এই ঘোষণার আগ পর্যন্ত বোয়িং এর নতুন এই ক্যাপসিউল যানটি সিএসটি-১০০ নামে পরিচিতি ছিল।
নাসার সঙ্গে চুক্তিবদ্ধ ২টি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বোয়িং একটি, যারা কেপ কার্নিভাল থেকে স্পেস স্টেশনে নভোচারীদের বহন করে থাকে। অপর প্রতিষ্ঠান স্পেসএক্স একটি "সুপার ড্রাগন" নামে একটি ড্রাগন ক্যাপসিউল তৈরি করছে যেটি মহাশুন্যে মালামাল পরিবহনের কাজে ব্যবহার হবে।
২০১১ সালের পর নাসা এই প্রথম তাদের নিজের দেশ থেকে নভোযান উড্ডয়ন করতে যাচ্ছে। এর আগে তারা কাজাখস্থান থেকে রাশিয়ান স্পেস এজেন্সির মাধ্যমে নভোযান উড্ডয়ন করে আসছিল।
বোয়িং কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের বর্তমান ডেপুটি ম্যানেজার, দা লাস্ট শাটল ফ্লাইট এর কমান্ডার ক্রিস ফারগুসন এই নামের ঘোষণা দেন। এ ছাড়াও এই অনুষ্ঠানে নাসার অপর এক কর্মকর্তা চার্লস বোলডেন জানান, তারা ২০৩০ সালে বোয়িং এবং স্পেসএক্স এর সঙ্গে মঙ্গলে এ নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে।
স্টারলাইনার ২০১৭ সালে ক্রু নিয়ে উড্ডয়ন করবে বলে জানানো হয়। এই নভোযানের জন্য বোয়িং এর সঙ্গে নাসার চুক্তি হয়েছে ৪.২ বিলিয়ন মার্কিন ডলারের এবং স্পেসএক্স এর সঙ্গে ২.৬ বিলিয়ন মার্কিন ডলারের।
