২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে নিষিদ্ধ অ্যাপল ওয়াচ

স্মার্টওয়াচের কথা বলতে গেলে অনেক ব্র্যান্ডের সঙ্গে অ্যাপল ওয়াচের নামটিও মাথায় আসে। কিন্তু এবার সেই বহুল আলোচিত অ্যাপল ওয়াচ নিয়েই বেঁকে বসেছে যুক্তরাষ্ট্রের পেশাদার বেইসবল লিগ ‘মেজর বেইসবল লিগ’ কর্তৃপক্ষ। মাঠে নিষিদ্ধ করা হয়েছে অ্যাপল ওয়াচের ব্যবহার।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 03:41 PM

Updated : 22 Aug 2022, 01:03 PM

ম্যাচের সময় হাতে অ্যাপল ওয়াচ পরে ডাগআউটে বসেছিলেন বেইসবল দল কানসাস সিটি রয়ালসের ম্যানেজার নেড ইয়োস্ট। তাকে ডিভাইসটি পরতে নিষেধ করে দেয় লিগ কর্তৃপক্ষ।  ডাগআউটে স্মার্টফোন ব্যবহারেও এমন নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

এমন নিষেধাজ্ঞার বিষয়ে খুব একটা হতাশ নন ইয়োস্ট। তিনি বলেন, “যখন আপনাকে আপনার ফোন থেকেই দুরে থাকতে হচ্ছে, তখন এটাতো  একটা সাধারণ ঘড়ি মাত্র”।  বলে রাখা ভালো, কার্যক্ষমতার হিসেব করলে আইফোন হাতের নাগালের বাইরে থাকা অবস্থায় সাধারণ হাতঘড়ির সঙ্গে বড় কোনো পার্থক্য নেই অ্যাপল ওয়াচের।

এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে মেজর লিগ বেইসবল কর্তৃপক্ষ রাজি হয়নি বলে জানিয়েছে সিনেট।

আবহাওয়া আর প্রতিদিনকার অনুশীলনের খোঁজখবর রাখতেই মাঠে অ্যাপল ওয়াচ ব্যবহার করতেন বলে জানিয়েছেন ইয়োস্টের।