মোবাইলে বাড়তি স্টোরেজ মানেই ঠকছেন
স্মার্টফোনের বাড়তি স্টোরেজের জন্য যদি আপনাকে ১০০ থেকে ২০০ ডলার বেশি গুণতে হয়, তবে তাতে ক্রেতাকে ঠকতেই হচ্ছে। ছবি, গান আর ভিডিও দিয়ে খুব তাড়াতাড়ি ফোনের স্টোরেজ শেষ হয়ে যায়, যার কারণে প্রয়োজন পড়ে বাড়তি স্টোরেজের।
বাড়তি স্টোরেজের জন্য বাড়তি মূল্য দিয়ে বেশি স্টোরেজের স্মার্টফোন কিনতে হয়। কিন্তু এই স্টোরেজের পিছনে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর খরচ করতে হয় ক্রেতার দেওয়া বাড়তি মূল্যের ছয় ভাগের এক ভাগমাত্র। যুক্তরাষ্ট্রের চার বৃহত্তর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল, স্যামসাং, এলজি এবং মটোরোলা সবার ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
টেক ইনসাইটের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আইফোন ৬ এর ১৬ জিবি ফ্ল্যাশ স্টোরেজের জন্য অ্যাপলের খরচ ৭.৫৫ ডলার। আর স্যামসাং গ্যালাক্সি এস৬ এর ৩২জিবি স্টোরেজের জন্য খরচ হয় সাড়ে ১৪ ডলার।
এ হিসাবে আইফোন ৬ এর ১৬ জিবি থেকে ১২৮ জিবি স্টোরেজের জন্য সর্বোচ্চ খরচ ৫৩ ডলার আর স্যামসাং গ্যালাক্সি এস৬ ৩২জিবি থেকে ১২৮ স্টোরেজের জন্য সর্বোচ্চ খরচ ৪৪ ডলার হলেও, ক্রেতাদেরকে গুণতে হয় ২০০ ডলার।
স্মার্টফোনের এই বাড়তি স্টোরেজ খরচ থেকে বাঁচতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছে। ছবির জন্য গুগলের ফটো অ্যাপ, ড্রপবক্স ব্যবহার করা যেতে পারে। এছাড়া, বাড়তি এসডি কার্ড সুবিধাসহ স্মার্টফোন কিনে বাড়তি স্টোরেজের জন্য বেশি দাম দেওয়া থেকে বাঁচা যেতে পারে।
