২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএসের নতুন আপডেট

আনুষ্ঠানিকভাবে আইওএস অপারেটিং সিস্টেমের নতুন আপডেট আইওএস  ৮.৪.১ উন্মুক্ত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপলের মিউজিক সার্ভিসের বেশ কয়েকটি বাগ সারানো হয়েছে নতুন এই আপডেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজমল  বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 03:05 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সাধারণ ত্রুটিগুলো সারাতে আর অ্যাপল মিউজিক সেবা আরও উন্নত করতে এই আপডেট আনা হয়েছে। নতুন আপডেটে আইক্লাউড মিউজিক লাইব্রেরিতে ঢুকতে বেশ কিছু ব্যবহারকারীর যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেটির সমাধানে জোর দিয়েছিল অ্যাপল।

আইওএসের নতুন এই আপডেটে আইক্লাউড মিউজিক লাইব্রেরিতে ঢুকতে সমস্যা হওয়া, তালিকায় গানগুলো না দেখানো, অ্যালবাম আর্টওয়ার্কে ভুলের মতো বেশ কিছু সমস্যার সমাধান করেছে অ্যাপল। সেই সঙ্গে বাছাই করা কোনো প্লেলিস্ট না থাকলে নতুন একটি প্লেলিস্ট খুলে তাতে গান যোগ করার ফিচারও যোগ করা হয়েছে। 

মিউজিক অ্যাপটি নিয়ে শুরু থেকেই অভিযোগ তুলেছিলেন ব্যবহারকারীদের কেউ কেউ। সর্বশেষ সফটওয়্যার আপডেটে বেশ কিছু বাগ সারানোর পর এবার আইওএস ৯-এ অ্যাপটির ইউজার ইন্টারফেইসের আরও বেশ কিছু বাগ সারাবে অ্যাপল-- জানিয়েছে টেকক্রাঞ্চ।