২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রেতাদেরকে এখানেই-এর ‘সারপ্রাইজ’

রমজান মাসে আয়োজিত এক প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট বিক্রেতাদের ‘সারপ্রাইজ’ উপহার দিচ্ছে ক্লাসিফাইড বিজ্ঞাপনের সাইট এখানেই ডটকম। উপহার হিসেবে সাইটটির ৮ বিক্রেতা পাচ্ছেন এডেটা পাওয়ার ব্যাংক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

এক সংবাদবিজ্ঞপ্তিতে এখানেই ডটকম জানিয়েছে, রমজান মাস জুড়ে এখানেই ডটকমের ফেইসবুক ফ্যান পেইজে ৮টি প্রতিযোগিতামূলক পোস্ট দিয়ে তিন বিজ্ঞাপন চরিত্র প্রতীক, ইয়াশনা ও হাতেম সবার কাছে জানতে চেয়েছিল যে,  তারা কিনতে চায় এমন একটি নির্ধারিত পণ্যের জন্য সবচেয়ে ভালো ডিল কোনটা হবে। রমজান মাসের ওই আয়োজনে প্রতিযোগিতায় জিতে উপহার পেয়েছিলেন সেরা উত্তরদাতারা।

আর এবার উত্তরদাতাদের পছন্দের সেরা ৮ পণ্যের বিক্রেতাদের উপহার দিচ্ছে এখানেই ডটকম। উপহার হিসেবে ওই ৮ বিক্রেতা পাচ্ছেন এডেটা পাওয়ার ব্যাংক।

রমাজন মাসের প্রতিযোগিতাগুলো সবার কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল বলে দাবি করেছে এখানেই ডটকম। ভবিষ্যতে আরও আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করার আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।