২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনসাইড ট্রেডিং হ্যাকে অভিযুক্ত ৯

হ্যাকিংয়ের মাধ্যমে শেয়ার বাজারে কারসাজির অপরাধে নয়জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অভিযুক্তদের মধ্যে পাঁচ জন গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেছে এফবিআইয়ের এক মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অভিযুক্ত নয়জনই একটি আন্তর্জাতিক হ্যাকিং দলের সদস্য। যুক্তরাষ্ট্র আর ইউক্রেইনে শেয়ারবাজার থেকে অবৈধ আর্থিক মুনাফা ভোগ করছিল ওই হ্যাকাররা।

প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করতো দলটি। হ্যাক করে পাওয়া তথ্যের ভিত্তিতে বাজারে শেয়ার বেঁচা-কেনা করে অবৈধভাবে ৩ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আদালতে নথিভুক্ত ওই অভিযোগ বলা হয়েছে, অভিযুক্তরা দেড় লাখের বেশি প্রতিষ্ঠানের তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহ করেছে। পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতে লেনদেন করে অবৈধ মুনাফা অর্জন করেছে ওই হ্যাকাররা।

বিবিসি’র তথ্য অনুযায়ী, হ্যাকারদের দলটির ভুক্তভোগীদের তালিকায় আছে বিজনেস ওয়্যার, মার্কেটওয়্যারড ও পিআর নিউজওয়্যারের মতো আর্থিক প্রতিষ্ঠান। গত পাঁচ বছরে ওই আর্থিক প্রতিষ্ঠানগুলো একাধিকবার এই ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।