২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের ‘লিকুইডমেটাল’ পেটেন্ট

আইফোন উৎপাদন প্রক্রিয়ার জন্য নতুন লিকুইডমেটাল প্রযুক্তি ব্যবহারের প্রক্রিয়া পেটেন্ট করিয়ে নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। লিকুইডমেটাল প্রযুক্তি টেকসই হাতঘড়ি তৈরির ক্ষেত্রে বহুল ব্যবহৃত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 01:00 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ‘লিকুইডমেটাল’ ছাঁচে ফেলার নিজস্ব প্রক্রিয়া পেটেন্ট করিয়ে নিয়েছে অ্যাপল।

লিকুইডমেটাল বা ‘বাল্ক মেটালিক গ্লাস’ (বিএমজি)কে বিভিন্ন আকৃতির ছাঁচে ফেলে, ঠাণ্ডা করে ধাতব পদার্থর মতো শক্ত করা সম্ভব।

লিকুইডমেটাল প্রযুক্তি পেটেন্টের ব্যাখ্যা অনুযায়ী, বিএমজির উপর একাধিক ধাতুর স্তর দেওয়া বা বিএমজিকে একাধিক ধাতুর উপর ব্যবহার করা এবং বিএমজি ও অন্য ধাতুর সংমিশ্রণে মিশ্র ধাতু তৈরি করা সম্ভব।  

অ্যাপল নতুন পেটেন্ট করিয়ে নেওয়ার পর বলা হচ্ছে অ্যাপলভক্তরা ভবিষ্যতে স্মার্টফোন এবং পরিধেয় প্রযুক্তিপণ্যের ডিজাইন ও হার্ডওয়্যারের আকর্ষণীয় কিছু পরিবর্তন দেখতে পাবেন। তবে সেগুলোর জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছে টেকক্রাঞ্চ।