২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের মতো হচ্ছে টুইটার

হোমপেইজের চেহারা বদলাতে পরীক্ষা চালাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। আর টুইটারের নতুন এই চেহারার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মিল পেতে পারেন ব্যবহারকারীরা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:09 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

টুইটারের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলকে বলেন, "টাইমলাইনের সামারি কার্ড নিয়ে আমরা পরীক্ষা চালাচ্ছি যাতে এগুলো আরও বেশি আকর্ষণীয় করা যায়, আর এর মাধ্যমে ব্যবহারকারীরা যাতে কন্টেন্ট সম্পর্কে এক নজরেই বেশি তথ্য পায়।"

দৃশ্যগত কিছু পার্থক্য থাকলেও, প্রচলিত কাঠামোতে ফেইসবুকের স্ট্যাটাস আপডেটের মতো ছবির সঙ্গে টেক্সট দেখানো হবে।

সাইটটিকে আরও বেশি আকর্ষণীয় করতে আর ব্যবহারকারীদের জন্য সহজ করতে বিভিন্ন লুক নিয়েই পরীক্ষা চালাচ্ছে এই মাইক্রোব্লগিং সাইট।