২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে লাইভ ভিডিও স্ট্রিমিং

সেলিব্রেটিদের জন্য নতুন লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার চালু করেছে ফেইসবুক। ব্যবহারকারীরা ফলো করছেন এমন কোনো সেলিব্রেটি লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিলে ওই ব্যবহারকারীর নিউজ ফিডে চলে আসবে ‘লাইভ’ নামের ওই ভিডিও স্ট্রিম।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

ম্যাশএবল জানিয়েছে, নিজস্ব নিউজ ফিড থেকে সেলিব্রেটিদের ভিডিও স্ট্রিম লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারবেন ব্যবহারকারী। আর সেলিব্রেটিদের ফেইসবুক মেনশুন অ্যাপ থেকে লাইভ ভিডিও ফিচার চালু করে ভিডিও স্ট্রিমিং করতে হবে। ভিডিওগুলোর বর্ণনাও জুড়ে দিতে পারবেন তারা।

ভিডিও স্ট্রিমিংয়ের সময় ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা নিজেদের প্রয়োজন মতো সিলেক্ট করে ভিডিও স্ট্রিম করতে পারবেন সেলিব্রেটিরা। প্রয়োজেন ভিভিন্ন কমেন্ট ‘হাইড’-ও করতে পারবেন তারা। আর লাইভ স্ট্রিম শেষে ভিডিওগুলো তাদের ফেইসবুক পেইজে সেইভ হয়ে থাকবে।

ফেইসবুক কর্তুপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোশাল মিডিয়াটিতে প্রতিদিন ৩শ’ কোটি ভিডিও দেখেন ব্যবহারকারীরা। অন্যদিকে হাজারো সেলিব্রেটির ‘ভিরিফাইড অ্যাকাউন্ট’ আছে ফেইসবুকে। সব মিলিয়ে ফেইসবুকের পেছনে সাধারণ ব্যবহারকারীদের সময় খরচ আরও বাড়বে বলেই মনে হচ্ছে।