২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ৪কে রেটিনা ডিসপ্লের আইম্যাক

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল খুব শিগগিরই বাজারে আনছে ২১.৫ ইঞ্চির নতুন আইম্যাক কম্পিউটার। যাতে থাকবে ৪০৯৬ বাই ২৩০৪ পিক্সেলের ৪কে রেটিনা ডিসপ্লে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 03:30 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন রেটিনা ডিসপ্লের আইম্যাকের এই খবর প্রকাশ করেছে ফ্রেঞ্চ ওয়েবসাইট কনসোম্যাক। অ্যাপলের এল ক্যাপিটান বেটা অপারেটিং সিস্টেমে নতুন আইম্যাকের তথ্য পাওয়ার দাবি করেছে সাইটটি।

অ্যাইম্যাকের ২১.৫ ইঞ্চির যে মডেলটি এখন বাজারে কিনতে পাওয়া যায় তার ডিসপ্লে রেজুলিউশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, দাম ১০৯৯ ডলার।

রেটিনা ডিসপ্লে নতুন মডেলটির দাম এখনকার মডেলটির থেকে বেশি হবেই বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। তবে নতুন আইম্যাকের বাহ্যিক ডিজাইনে অ্যাপল বড় কোনো পরিবর্তন আনেনি বলে জানিয়েছে সাইটটি।

বর্তমান বাজারে ২৭ ইঞ্চির আইম্যাক ডেস্কটপও আছে অ্যাপলের। ৫কে রেটিনা ডিসপ্লেসহ অন্যান্য ফিচারের কারণে সব মিলিয়ে কম্পিউটারটি দাম ১,৯৯৯ ডলার, যা অনেকের জন্যেই ব্যয়বহুল। তাই ২১.২ ইঞ্চির ৪কে রেটিনা ডিসপ্লের নতুন আইম্যাক ক্রেতাদের কাছ থেকে তুলনামূলক ভালো সারা পাবে বলে মনে করছে টেকক্রাঞ্চ।