২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিকাসার জন্য গুগল ফটোস ব্যাকআপ

পুরোনো ডেস্কটপ সফটওয়্যার পিকাসা ব্যবহারকারীদেরকে ‘গুগল ফটোস ব্যাকআপ’-এ আগগ্রেড করতে বলছে ওয়েব জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির নতুন ছবি হোস্টিং ও শেয়ারিং সেবা সংক্রান্ত গুগল ফটোসের পরিবর্তনগুলোর একটি অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 03:34 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এই পরিবর্তনটি পিকাসা ব্যবহারকারীদের নতুন সেবা গুগল ফটোসে স্থানান্তর পরিকল্পনার শুরু বলা যেতে পারে।

গুগল ফটোস ব্যাকআপ প্রধানত একটি ডেস্কটপ আপলোডার প্রোগ্রাম। টেকক্রাঞ্চের তথ্য অনুসারে, সাম্প্রতিক এক আপডেট চলাকালীন পিকাসা ব্যবহারকারীদের গুগল সফটওয়্যার আপডেট প্রোগ্রামের মাধ্যমে ‘গুগল ফটোস ব্যাকআপ’-এ আপডেট করতে বলে।

আপডেট প্রোগ্রামে ব্যবহারকারীদের মধ্যে যারা ‘নো থ্যাংকস’ বাটনে ক্লিক করেছেন, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু যারাই ‘গেট গুগল ফটোস ব্যাকআপ’-এ ক্লিক করেছেন, তাদের রিডাইরেক্ট করে ‘অ্যাপস ডাউনলোড’ পেইজে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ।

এ বিষয়ে গুগলের এক মুখপাত্র বলেছেন, “পুরো বিষয়টিই ছিল, পিকাসা ব্যবহারকারীরা তাদের সব ছবি এবং ভিডিও যে গুগল ফটোসে ব্যাকআপ রাখতে পারবেন, শুধু সে বিষয়টি পরিস্কার করার জন্য।”