১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘এপিনিক পলিসি সিগ’-এর কো-চেয়ার ফের নির্বাচিত বাংলাদেশের শারমিন

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সম্প্রদায়ে পরিচিত শারমিন এপিনিক সদস্য প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসাবে কাজ করছেন।

‘এপিনিক পলিসি সিগ’-এর কো-চেয়ার ফের নির্বাচিত বাংলাদেশের শারমিন
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সম্প্রদায়ের মধ্যে পরিচিত নাম শারমিন। ছবি:

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

‘এপিনিক পলিসি সিগ’-এর কো-চেয়ার পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন।

গত ৪ থেকে ১১ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার’ বা এপিনিক-এর ৬০তম সম্মেলনে ‘এপিনিক পলিসি স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ’ বা সিগ-এর চেয়ার ও কো-চেয়ার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে পলিসি সিগ চেয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন নেপালের বিক্রম শেরেস্তা এবং কো-চেয়ার হিসাবে পূনঃনির্বাচিত হয়েছেন বাংলাদেশের শায়লা শারমিন।

শারমিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রিস্টোফার হকার। দুজনের প্রাপ্ত ভোট যথাক্রমে ছিল ১৮২ ও ৭১।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ইন্টারনেট সম্প্রদায়ে পরিচিত শারমিন এপিনিক সদস্য প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট হিসাবে কাজ করছেন।

আইএসপি, এন্টারপ্রাইজ ও ব্যাংকিং খাতে শারমিনের রয়েছে এক দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি এপিনিক কমিউনিটি প্রশিক্ষক ও ‘বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ’ বা বিডিনগ-এর নির্বাহী কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

এপিনিক পলিসি সিগ হচ্ছে এপিনিকের একটি প্রধান ফোরাম, যেখানে আঞ্চলিক ইন্টারনেট সম্প্রদায় ইন্টারনেট নাম্বার রিসোর্স বা আইপিভি৪, আইপিভি৬ এড্রেস ও অটোনোমাস সিস্টেম নম্বর সম্পর্কিত নানা নীতি নিয়ে আলোচনা করার পাশাপাশি নীতি প্রণয়ন করে।