১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্ন্যাপচ্যাটে ৫ জিবির বেশি স্টোরেজ ফ্রি সেবায় মিলবে না

যাদের মেমোরি এরইমধ্যে পাঁচ জিবি ছাড়িয়ে গেছে তারা এক বছরের জন্য অস্থায়ী অতিরিক্ত স্টোরেজ পাবেন। এরপর থেকে তাদের সাবস্ক্রিপশন নিতে হবে।

স্ন্যাপচ্যাটে ৫ জিবির বেশি স্টোরেজ ফ্রি সেবায় মিলবে না
এবার থেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে স্টোরেজ ব্যবহার করতে হবে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 04:19 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

স্ন্যাপচ্যাটের মেমোরিজ ফিচারে আসছে বড় পরিবর্তন। এতদিন ব্যবহারকারীরা কোনো সীমা ছাড়াই ছবি ও ভিডিও সেইভ করতে পারতেন, তবে এবার থেকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।  

স্ন্যাপচ্যাট বলছে, যারা পাঁচ জিবির বেশি মেমোরি ব্যবহার করবেন তাদের জন্য নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করা হয়েছে।  

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক প্ল্যানে মাসে এক দশমিক ৯৯ ডলার খরচ করে একশ জিবি স্টোরেজ পাওয়া যাবে। অন্যদিকে যারা, স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রিপশন ব্যবহার করবেন তারা মাসে তিন দশমিক ৯৯ ডলারে আড়াইশ জিবি স্টোরেজ সুবিধা পাবেন। সবচেয়ে উপরের স্তরের প্লাটিনাম সাবস্ক্রাইবাররা মাসে ১৫.৯৯ ডলার খরচ করে পাঁচ টেরাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। 

তবে স্ন্যাপচ্যাট বলছে, বেশিরভাগ ব্যবহারকারীরই ওপরই এই পরিবর্তনে কোনো প্রভাব পড়বে না কারণ তারা এখনো পাঁচ জিবি সীমার কাছাকাছিও পৌঁছাননি। শুধু যারা হাজার হাজার ছবি ও ভিডিও ধরে রাখেন তাদের জন্যই এই নতুন পরিকল্পনা চালু হচ্ছে।

এ ছাড়া ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে কোম্পানিটি বলেছে, যাদের মেমোরিজ এরইমধ্যে পাঁচ জিবি ছাড়িয়ে গেছে তারা এক বছরের জন্য অস্থায়ী অতিরিক্ত স্টোরেজ পাবেন। এরপর থেকে তাদের সাবস্ক্রিপশন নিতে হবে। 

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এর আগে স্ন্যাপচ্যাট ‘লেন্স প্লাস’ নামে একটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল। এর মাসিক খরচ নয় ডলার। নতুন মেমোরিজ প্ল্যান যোগ হওয়ায় এখন থেকে স্ন্যাপচ্যাটের পেইড সার্ভিস আরও বৈচিত্রময় হলো।