১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিগনাল, হোয়াটসঅ্যাপে রুশ হ্যাকারদের নজর: সতর্কতা

হ্যাকাররা এসব যোগাযোগ মাধ্যমের ‘সাপোর্ট চ্যাটবট’ সেজে ব্যবহারকারীদের ধোঁকা দিচ্ছে, যাতে তারা তাদের অ্যাকাউন্টের পিন নম্বর প্রকাশ করে।

সিগনাল, হোয়াটসঅ্যাপে রুশ হ্যাকারদের নজর: সতর্কতা
হ্যাকাররা এসব যোগাযোগ মাধ্যমের ‘সাপোর্ট চ্যাটবট’ সেজে ব্যবহারকারীদের ধোঁকা দিচ্ছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 03:16 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার অভিযানের বিষয়ে সতর্কতা জারি করেছে নেদারল্যান্ডসের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যেখানে রুশ হ্যাকাররা সিগনাল ও হোয়াটসঅ্যাপের মতো নিরাপদ প্ল্যাটফর্মগুলোতে ভুয়া চ্যাটবট ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টে নজরদারি চালাচ্ছে বলে দাবি তাদের।

নেদারল্যান্ডসের সামরিক গোয়েন্দা সংস্থা ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা যৌথভাবে এক সতর্কবার্তায় দাবি করেছে, রুশ হ্যাকাররা “গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সামরিক কর্মী এবং সরকারি কর্মকর্তাদের সিগনাল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে বিশ্বজুড়ে বড় আকারের সাইবার অভিযান শুরু করেছে।”

ডাচ সতর্কবার্তা অনুসারে, হ্যাকাররা এসব যোগাযোগ মাধ্যমের ‘সাপোর্ট চ্যাটবট’ সেজে ব্যবহারকারীদের ধোঁকা দিচ্ছে, যাতে তারা তাদের অ্যাকাউন্টের পিন নম্বর প্রকাশ করে। এর মাধ্যমে ওইসব অ্যাকাউন্টে আসা বিভিন্ন মেসেজ পড়ার সুযোগ পাচ্ছে হ্যাকাররা।

গেল বছর যুক্তরাষ্ট্রে পেন্টাগন তাদের সদস্যদের সিগনাল ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। কারণ রুশ হ্যাকারদের একই ধরনের ফিশিং স্ক্যামের শিকার হয়েছিল প্ল্যাটফর্মটি।

তবে এর কয়েক দিন আগে কোনো বিদেশি হস্তক্ষেপ ছাড়াই নিজেদের নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ দিয়েছিলেন মার্কিন সামরিক নেতৃত্ব।

আরেকটি দেশের সরকারের পক্ষ থেকে সিগনাল ও হোয়াটসঅ্যাপ ফিশিং স্ক্যাম নিয়ে উদ্বেগ প্রকাশের বিষয়টি আবারও মনে করিয়ে দিল, তথ্য আসলে কে চাইছে তা যাচাই না করে কখনোই নিরাপত্তার গোপন তথ্য কাউকে দেওয়া বা অপরিচিত কোনো লিংকে ক্লিক করা উচিত নয়।