চট্টগ্রামে ফ্লোর স্পেস কিনছে সেন্ট্রাল ইন্সুরেন্স
চট্টগ্রামে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য জায়গা কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্সুরেন্স।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
আগ্রাবাদে অবস্থিত এটলাসে র্যাংকস প্লাজার সপ্তম ফ্লোরে দুই হাজার ৫২৯ বর্গফুটের ফ্লোর স্পেস কিনতে প্রতি বর্গফুট ১৩ হাজার টাকা হিসাবে ৩ কোটি ২৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় হবে।
এছাড়া কার পার্কিংয়ের জন্য আরও ৬ লাখ টাকা ধরে স্পেস ক্রয়ে মোট ব্যয় হবে ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার টাকা।
১৯৯৫ সালে সেন্ট্রাল ইন্সুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
