১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লংকা বাংলার ২৫ কোটি টাকার মিউচুয়াল ফান্ড অনুমোদন

এ তহবিলের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তোলা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 09:14 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ কোটি টাকা তুলতে লংকা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রস্তাবিত বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

তহবিলটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও সারসংক্ষেপ অনুমোদন পায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি বলেছে, এ তহবিলের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান দেবে আড়াই কোটি টাকা। অবশিষ্ট ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে তোলা হবে।

মিচ্যুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি এবং কাস্টডিয়ান সন্ধানী লাইফ ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন।