২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আরএফএলের ২৩% লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার কোম্পানির বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 08:11 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

বিগত ২০২৩-২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)। 

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুস সালাম, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, প্রধান অর্থ কর্মকর্তা কিশোর কুমার দেবনাথ, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমানসহ শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।

বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য মতামত দেন। 

কোম্পানির বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান এবং সভার চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।